মাসুদুর রহমান – উজানের পাহাড়ী ঢল ও ভারী বর্ষণে জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে ঝুকিতে রয়েছে বসত বাড়ী, ব্রীজ সহ বিভিন্ন প্রতিষ্টান। এতে দীর্ঘায়িত হচ্ছে মানুষের দুর্ভোগ, বাড়ছে কষ্ট। ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২২ সেন্টিমিটার, জগন্নাথগঞ্জঘাট পয়েন্টে ৩১ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি জামালপুর ফেরিঘাট পয়েন্টে ৩২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে সব পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর পাথরের চর এলাকায় ভাঙন সৃষ্টি করে। ভাঙনে ১৬ টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে।
ভাঙ্গনের বিলীন হওয়া এক বৃদ্ধা জানান, কখনো কারো কাছে সাহায্যের আশা করিনি। আমার নাই খাবার দাবার নাই থাকার জায়গা৷ আমার কোন জায়গা জমি নাই, আবার যে ঘর তুলমু সেই জায়গাও নাই৷
ঘর ভেংগে যাওয়া ভুক্তভোগী আরেকজনে জানান, আমাদের দুই ভাই এর ৪ টি ঘর ভেংগে গেছে৷ আমাদের একটা ব্যবস্থার দাবী জানাই।
https://slotbet.online/