• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে

শেখ রাকিব / ১৩৭ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

শেখ রাকিব
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবার সভাপতিত্বে ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার বেলা ১২:৩০ এর সময় সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মহোদয় এ কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল পুলিশ অফিসার-ফোর্সদের কথা বলেন ও তাদের সব কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সকলের কল্যাণে সার্বিক বিষয়ে আলোচনা করেন।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মহোদয়, এসময় তিনি জেলার সকল পুলিশের প্রতিটি সদস্যের ঐক্যবদ্ধ চেস্টায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সকল ইউনিট ইনচার্জকে মেসে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতঃ চাহিদার প্রেক্ষিতে ছুটি প্রদানের নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণের সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের জন্য আহবান করেন তিনি।

উক্ত এই মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); জনাব হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলার সকল অফিসার ও থানা ইনচার্জ, ডিআইও-১; কোর্ট পুলিশ পরিদর্শক; আরআই; টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/