• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

আহসান হাবীব / ২২৭ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

আহসান হাবীব, মাগুরা প্রতিনিধি

জাতীয় দৈনিক এই বাংলা পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি খোন্দকার আহমদ আলীর উপর অতর্কিত হামলা চালিয়ে জখম করেছে দুর্বৃত্তরা ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৮ দিক মাগুরা শহরের হাসপাতাল পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীর পরিবার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় দুর্বৃত্তরা সাংবাদিকের উপর ধারলো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে ।
পরে আহত আহমদ আলীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় ।
স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন পরে
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয় ।
আহত ওই সাংবাদিক জাতীয় দৈনিক এই বাংলা পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি ।
এ বিষয়ে
তার পরিবারের সূত্রে জানা যায়, মাগুরা শহরের জামরুলতলা এলাকায় তিনি বসবাস করেন । আহমদ আলী জানান (তিনজন) মোটরসাইকেল করে এসে আমার উপর হামলা চালায় ও এলোপাথাড়ি ও ছেনদাও দিয়ে আমাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান।

এ ঘটনায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এইস এন কামরুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সেই সঙ্গে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/