• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হোসেনপুরে নি-সন্তান পরিবারকে বাড়ি-ভিটা বিতারিত করলো

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় চর বিশ্বনাথপুর গ্রামে সন্তান না থাকায় ভাইবোন মিলে ফোরহাদ মিয়াকে জোরপূর্বক বাড়ি হতে বের করে দিযেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সূত্রে জানা যায় হোসেনপুর উপজেলা চর বিশ্বনাথপুরে মৃত নুর মামুদ এর সাত ছেলে মেয়ের মধ্যে ফোরহাদ মিয়ার বিবাহিত জীবনে কোন সন্তান না হওয়ায় তাদের তার ভাই আব্দুল হাসেম গংরা জোরপূর্বক মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে ফোরহাদ ও তার স্ত্রী মিনা আক্তারকে বাড়ি হতে বের করে দেয়। বর্তমানে তারা দুর্বিষহ জীবন যাপন করতাছে।

সরজমিনে গেলে ভোক্তভোগীরা জানায়, ফরহাদ মিযার জমিতে থাকা ঘর ভেঙে জমি পরিস্কার করে নিয়েছে এবং এলাকার স্হানীয় গুন্ডাবাহিনী দ্বারা তাকে মেরে ফেলার পরিকল্পনা লিপ্ত রয়েছে আবদুল হাসেম গংরা। গ্রাম বাসী সব কিছু জেনেও নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা কোন প্রতিবাদ করছে না।

বিষয়টি নিয়ে কথা বলতে ফোরহাদ ও তার স্ত্রী মিনার খোঁজ করলে তাদের চরের মধ্যে একটি চোপড়া ঘরে পাওয়া যায়।
ভোক্তভোগি পরিবারের দাবি তাদের সন্তান না থাকায় তাদের বাড়ি থেকে অত্যাচার করে জীবননাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে জমি দখল করে নিয়েছে।
মিনা বলেন, আমি অসহায় তাই আমার পাশে কেউ নেই। হোসেনপুর উপজেলার স্যারের কাছে গেছিলাম এখনো কিছু হয় নাই।

বিষয়টি নিয়ে জানতে চাইলে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য বর্মন বলেন, মিনা আক্তারের লিখিত অভিযোগ পেয়েছি তা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/