• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শরণখোলায় লামিয়া নামের এক কিশোরীর আত্মহত্যা

রাজিব হোসেন / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

রাজিব হোসেন, ক্রাইম রিপোর্টার

বাগেরহাট শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে লামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রায়েন্দা বাজার খানবাড়ির শাহীনুর বেগমের বাসায় এ ঘটনা ঘটে। লামিয়া আক্তার উপজেলার রাজৈর গ্রামের মো. সোহরাব হাওলাদারের মেয়ে। লামিয়া তার মায়ের সাথে শাহীনুর বেগমের বাসায় ভাড়া থাকতেন। আজ সকালে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লামিয়া আক্তার। পরে তার মা ময়না বেগম দেখতে পেয়ে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন এরপর খবর পেয়ে শরণখোলা থানার সাব ইন্সপেক্টর (এস আই) আজিজের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন। তবে কী কারণে কিশোরী আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছু জানা যায়নি।

শরণখোলা থানার সাব ইন্সপেক্টর আজিজ বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হবে এবং একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/