• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

সকল নির্যাতন সহ্য করে মানুষের পাশে ছিলাম এখনো আছি আগামীতেও থাকব

নাজিম উদ্দিন রানা / ১১৭ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

নাজিম উদ্দিন রানা:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, এই বন্যা পরিকল্পিত,ভারত বাংলাদেশের মানুষের উপর শত্রুতা করে বাঁধ খুলে দিয়েছে। তারা বাংলাদেশের বন্ধু না বরং শত্রু।

তিনি বন্যার্তদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ভয় পাবেন না। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী আপনাদের পাশে আছে।

রোববার (২৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়ায় ও বশিকপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি বলেন,তারেক রহমান দেশের এই ক্লান্তি কালে দলের প্রতিটি নেতাকর্মীকে আপনাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। আপনারা আশাহত হবেন না, বন্যা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সব সময় জাতীর সাথে মিথ্যাচার করেছে,একারণে তারা পালিয়ে গেছে। কিন্তু ক্ষমতায় না থাকা অবস্থায় বিএনপির কোন নেতাকর্মী পালায় নি। আমরা সবাই আওয়ামী সরকারের সকল নির্যাতন সহ্য করে দেশের মানুষের পাশে ছিলাম এখনও আছি আগামী দিনেও থাকবো।

বক্তব্য শেষে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় ও বৈষম্যরিরোধী আন্দোলনে নিহতদের স্বরণে এবং দুর্যোগের হাত থেকে দেশকে রক্ষা করতে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া,কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, লক্ষ্মীপুর জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি আজিম উদ্দিন সুমন, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিঃ যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুগ্ম আহবায়ক খালেদ মোহাম্মদ আলী কিরণ,সৌরভ হোসেন বুলু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/