• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শরণখোলায় জামায়াতে ইসলামীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রাজিব হোসেন / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

রাজিব হোসেন, ক্রাইম রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা আমীর সহকারী অধ্যাপক মাও. রফিকুল ইসলাম কবির, নায়েবে আমীর মাওলানা মোস্তফা আমীন বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক সিনিয়র প্রভাষক আব্দুল মালেক রেজা।

উপজেলা আমীর তার বক্তব্যে বলেন, ১৭ বছর পর আজ মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়েছি। এখন সুখী সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে যেত চাই। তিনি বলেন, কিছু অনাকাংখিত ঘটনা ঘটছে, এধরণের কাজ বন্ধে জামায়াতের উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছে। জামায়াতের নেতা কর্মীরা মনে করে দেশে কোন সংখ্যা লঘু নেই সবাই বাংলাদেশী। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের আত্মার শান্তি কামনা করে আন্দোলনে অংশগ্রহণকারী আহতদের চিকিৎসার ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে জামায়াতের নেতা কর্মীরা। ভোটের অধিকার ভাতের অধিকারের জন্য কাউকে যেন কথা বলতে না হয় সে ভাবে কাজ করতে হবে। মত বিনিময় সভায় শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক বাংলার দূত পত্রিকার ক্রাইম রিপোর্টার রাজিব হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার শরণখোলা প্রতিনিধি আবু সালেহ, সাংবাদিক মাছুম বিল্লাহ ও শামীম হাসান সুজন বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/