• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভারী বর্ষণে বেইলি ব্রিজ ভেঙে বিপাকে পড়েছে ১৪ গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ

মোঃ কামরুল হাসান লিটন / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

মোঃ কামরুল হাসান লিটন -স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভারী বর্ষণে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজার থেকে মরিচারচর গ্রাম হয়ে ফাতেমা নগর কালিরবাজার ঘাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কে চর আলগী বটতলা নামক এলাকার ওই ব্রিজটি ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছে ১৪ গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ। বুধবার (২১ আগস্ট) ভোরে ব্রিজটি ভেঙে পড়ে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ভারী বৃষ্টিপাত হয়। এতে বুধবার ভোরে বেইলি ব্রিজের নিচ থেকে মাটি সরে যাওয়ার ব্রিজটি ভেঙে পড়ে যায়। উচাখিলা বাজারের পশ্চিম দিকে একটু সামনে এগোতেই বটতলা মোড় সংলগ্ন বেইলি ব্রিজটি ভেঙে সড়কের দুই পাশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে উচাখিলা মরিচারচর, চরআলগী, টান পাড়া, টান মলামারি, নামা মলামারি, কান্দা, বড়ইকান্দি, মাঠপাড়া, মাইজ পাড়া ও হাশের আলগীসহ প্রায় ১৪ গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সঙ্গে গৃহবন্দি হয়ে পড়েছে মানুষ। ঈশ্বরগঞ্জ, উচাখিলা, রাজিবপুর এবং ব্রহ্মপুত্র নদ পার হয়ে ত্রিশাল, কালীবাজার ও ময়মনসিংহে প্রতিদিন প্রায় ৩৫ হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেন এই সড়ক দিয়ে।

চর আলগী গ্রামের ফারুক মিয়া (৪০) বলেন, এই রাস্তা দিয়ে দৈনিক হাজার হাজার লোক, ৫০০ থেকে ৬০০ অটোরিকশা, সিএনজিসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে। আমরা উচাখিলা ও ঈশ্বরগঞ্জ বাজারে কৃষিপণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করি। ব্রিজটি ভেঙে পড়ায় আমরা খুব খারাপ অবস্থায় আছি। আশপাশের ১৪ গ্রামের প্রায় হাজার হাজার লোক এতে গৃহবন্দি হয়ে পড়েছে। সরকারের কাছে দাবি আমাদের এই গুরুত্বপূর্ণ সড়কের ব্রিজটি যেন দ্রুত মেরামত করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাই বলেন, ভারী বর্ষণে প্রবল স্রোতে ব্রিজের দুই পাশ থেকে মাটি সরে গিয়েছিল। এছাড়া ব্রিজটি দীর্ঘদিনের পুরোনো। যে কারণে মাটি সরে যাওয়াতে ভেঙে গেছে। এতে এলাকাবাসী চরম বিপাকে পড়েছে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার বলেন, এই বেইলি ব্রিজটি আমাদের না, এটা সড়ক ও জনপথ অধিদপ্তরের।

সড়ক ও জনপথ অধিদপ্তরের ঈশ্বরগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, এই ব্রিজটি আমাদের না এটা হলো ময়মনসিংহ জেলার অধীনে।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, দুর্ভোগ নিরসনের জন্য তাৎক্ষণিক-ভাবে কিছু করা যায় কিনা এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/