মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:
আখাউড়া সীমান্তবর্তী কালিকাপুর গ্রামে পারভেজ মিয়ার গর্ভবতী স্ত্রী ত্রিপুরার পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে মু্ত্যু হয়েছে।
আজ বুধবার ২১ আগস্ট আখাউড়া উপজেলা দক্ষিণ ইউপির বীরচন্দ্রপুর কালিকাপুর গ্রামের মোছা. সুবর্ণা আক্তার (২১) নামে এক গর্ভবতী গৃহবধূ ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত সুবর্ণা ৪ মাসের গর্ভবতী ছিল। মৃত সুবর্ণা ঐ গ্রামের মো. পারভেজ মিয়ার স্ত্রী। সুবর্ণা পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলা বিষ্ণুপুর গ্রামের শহিদ মিয়ার কন্যা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
https://slotbet.online/