• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্দ্বীপে জাতীয় মৎস্য উদযাপন উপলক্ষ্যে ৭দিনের বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃজাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম  / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

“ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের  সন্দ্বীপে  (৩১ জুলাই) বুধবার শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সাত দিনের এই র‌্যালি ৫ আগস্ট পযন্ত চলবে।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রথম র‍্যালি গতকাল  সকাল ১১ টায় উপজেলা চত্বরের সামনে থেকে   কমপ্লেক্সের বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের পুকুরে গিয়ে র‌্যালিটি শেষ হয়। পুকুরে পোনা অবমুক্ত করণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা।

 

 

সর্বশেষ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ও সভায়

সঞ্চালনায় করেন উপজেলা  মৎস্য কর্মকর্তা আতিককুল্যাহ

 

আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন ও ভাইস চেয়ারম্যান ওমর ফারুক। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/