• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সচিব মোরশেদ জামান বলছেন-চারদিকে কি হচ্ছে,সেইদিকে নজর না রেখে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে

নাজিম উদ্দিন রানা , বিশেষ প্রতিনিধি / ৩১০ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

স্থানীয় সরকার বিভাগের (পল্লী উন্নয়ন ও সমবায়) মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান বলছেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমাদের চারদিকে কি হচ্ছে, সেইদিকে নজর না রেখে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। তাহলে সফল হওয়া সম্ভব।

 

শনিবার (১৩ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন।

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলছেন, যদি তোমরা ফেসবুক ও টিকটকে ছবি অথবা ভিডিও আপলোড করো। তোমাদের সতর্ক হতে হবে।এজন্য কোনকিছু আপলোড করার আগে ভেবেচিন্তে আপলোড করাই ভালো।

 

সচিব আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীকে আইসিটির ওপর দক্ষ হতে হবে। তাহলে তোমরা তোমাদের সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে।

 

শিক্ষার্থীদের সঙ্গে সচিবের মতবিনিময় সভার সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর প্রেসক্লাবে ও সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের সভাপতি হোসাইন আহমেদ হেলাল।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান,পুলিশ সুপার তারেক বিন রশিদ, লক্ষ্মীপুর (সদর) পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা দত্ত, মেহের নিগার ও সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/