• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইটালিতে ১০৯ মাফিয়া সদস্য গ্রেফতার

Reporter Name / ২০৯ Time View
Update : বুধবার, ১৫ মে, ২০২৪

খবর জনতা ডেস্ক:

বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধী সংগঠন হিসেবে পরিচিত কালাব্রিয়ান‘নদ্রানগেতার আধিপত্য কমিয়ে আনতে কঠোর পদক্ষেপ নিয়েছে ইটালির কর্তৃপক্ষ৷

মঙ্গলবার (১৪ মে) কালাব্রিয়ান শহর কোসেনজায় অভিযান চালিয়ে ইটালির পুলিশ‘নদ্রানগেতা মাফিয়া চক্রের ১০৯ সন্দেহভাজন সদস্যকে আটক করেছে৷

ইটালির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত একটি জোট,‘লানজিনো-পাতিতুচ্চি’ ও ‘জিঙ্গারি’ নামের দুটি চক্রের স্থানীয় সদস্যদের পাশাপাশি একজন শুল্ক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে৷

‘নদ্রানগেতার বিরুদ্ধে পুলিশের অভিযান
মাফিয়াবিরোধী প্রসিকিউটর, কারাবিনিয়েরির বিশেষ পুলিশের পাশাপাশি ইটালির কেন্দ্রীয় ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করা হয়৷

গ্রেফতারকৃতরা কোসেনজা এলাকায় মাদক পাচার, মাফিয়া চক্র পরিচালনা ও চাঁদাবাজির সাথে জড়িত থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

এর আগেও নদ্রানঘেতার সদস্যদের বিরুদ্ধে চালানো বিশেষ অভিযানে অপরাধ চক্রটির গুরুত্বপূর্ণ সদস্যসহ গ্রেফতারকৃত প্রায় ২০০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়৷ মাদক পাচার থেকে শুরু করে চাঁদাবাজি, চুরির অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে৷

ইউরোপের মাদক ব্যবসা ও নদ্রানগেতা

ইউরোপের কোকেইন বাজারের প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ নদ্রানগেতার হাতে বলে মনে করে ইটালির পুলিশ৷

মাদকগুলো সাধারণত লাতিন অ্যামেরিকা থেকে খাদ্য ও কাঠ পরিবহণকারী কনটেইনারের মাধ্যমে পাচার করা হয়৷ মাফিয়ার চক্রের মালিকানাধীন কোম্পানিগুলো সে চালান সরবরাহ করে থাকে৷

তবে, নদ্রানগেতার অর্থ পাচারের কেন্দ্র হিসাবে কাজ করে জার্মানি৷ ২০২৩ সালের এক অভিযানে অর্থ পাচারের সাথে জড়িত সন্দেহে ৩০ জনেরও বেশি সদস্যকে গ্রেফতার করা হয়৷

সূত্র : ডয়েচে ভেলে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/