মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মশাল মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় দেবিদ্বার নিউমার্কেট এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে পৌরসভা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, যুবদল নেতা রেজাউল করিম সুমন, শরিফুল ইসলাম, মো. রুবেল, ফেরদৌস আহম্মেদ, রুস্তম সরকার ও শাজু চৌধুরী। এছাড়া উপজেলা যুবদল নেতা আবুল বাশার, আসলাম সরকার, আতিকুর রহমান ও বিল্লাল মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সচেতন রয়েছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, দেশের জানমালের নিরাপত্তা ও জনগণের অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবেন। কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.