আবু বক্কর সিদ্দিক স্বপন: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রচার-প্রচারণা। এরই মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শাহনেওয়াজ সুমন। তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।
এর মধ্যে গত রাতে তাঁর বাড়ির প্রধান গেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান বাড়ির লোকজন ও আশপাশের বাসিন্দারা। শব্দ শুনে সবাই বাইরে বেরিয়ে আসেন। কিছুক্ষণ পর বাতাসে বারুদের গন্ধ পেয়ে ঘটনাস্থল খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। একপর্যায়ে শাহনেওয়াজ সুমনের বাড়ির গেটের সামনে আতসবাজি জাতীয় বিস্ফোরক ফাটানোর আলামত দেখতে পান।
তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় এলাকাবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.