আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহের ৫ নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান বাজারে প্রথমবারের মতো দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে সিলেকশনের মাধ্যমে বাজারের প্রতিনিধি নির্বাচিত হয়ে আসলেও এবারই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পান ভোটাররা।
রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ২৩৯ জন ভোটারের মধ্যে ২৩১ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ২৭ জন প্রার্থী।
নির্বাচনে সভাপতি পদে ওয়াহিদুজ্জামান বুলু এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রাছেল বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে বাজারের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সকাল থেকেই বাজার এলাকায় ভোটকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন ঘিরে ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
দীর্ঘদিনের সিলেকশন প্রথা থেকে বেরিয়ে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের এই উদ্যোগকে বাজারের ব্যবসায়ীরা গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা হিসেবে দেখছেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.