মুসলিম হক, বিরল (দিনাজপুর) দিনাজপুর সিঙ্গাপুর প্রবাসী পাশে দাড়াও ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় বিরলের ধর্মপুর জামকুড়ী জামে মসজিদে একটি পূর্ণাঙ্গ মাইকসেট প্রদান করা হয়েছে। মসজিদের মাইকের সমস্যার খোঁজ পেয়ে সুদূর সিঙ্গাপুর প্রবাসী একজন এ উদ্যোগ গ্রহন করেন।
বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুর প্রবাসীর পাঠানো অর্থে দিনাজপুর শহর হতে পূর্ণাঙ্গ মাইকসেট ক্রয় করে মাইকসেটটি মসজিদের সম্মানিত মোয়াজ্জেম মোঃ মোজাম্মেল হক এর নিকট হস্তান্তর করেন বিরল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আতিউর রহমান। এসময় বিরল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ মুসলিম হকসহ স্থানীয় মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.