মুসলিম হক,বিরল (দিনাজপুর) বিরলের দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সাত বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ রয়েছে।
মঙ্গলবার দুপুরে বিরল পৌরশহরের হুসনা গ্রামে বাড়ীর দ্বিতল ভবনের ছাদ থেকে মোয়াজ্জেম হোসেন মঙ্গলুর ছেলে মোঃ রায়হান (৭) অসাবধানতাবশতঃ পড়ে গেলে প্রতিবেশিরাসহ পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। বিকালে এ রিপোর্ট লেখাকালীন পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান নিশ্চিত করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.