ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ খ্রি. রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ও শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ সোলেমান ওসমান (৪১)।
তুরাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ২: ৫০ ঘটিকায় তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোলেমান ওসমান তুরাগ থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে তুরাগ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
তুরাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী মিছিল ও মশাল মিছিলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে তুরাগ থানাসহ বিভিন্ন থানায় সর্বমোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.