মুসলিম হক বিরল (দিনাজপুর) বিরলে আলোচিত মাদ্রাসা ছাত্র হত্যাকান্ডের ঘটনায় অপর এক ছাত্রসহ শিক্ষককে আটক ও জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক তথ্য যাচাই-বাছাই শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। নিহতর পিতা সোলায়মান আলী বাদী হয়ে মাদ্রাসার মুহতামিম মোকারম হোসেন ও সহপাঠী আব্দুল্লাহ আল মামুনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
উল্লেখ্য, বিরল পৌরশহরের কলেজ রোডের মাদ্রাতুস সুন্নাহ এর ছাত্র সাফায়েত হোসেন (৭) এর রহস্যজনক মৃত্যু হয়। সে উপজেলার ০৬ নং ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলী এর ছেলে। ০৮ মাস পূর্বে বিরল পৌরশহরের কলেজ রোডের মাদ্রাতুস সুন্নাহ নামক প্রতিষ্ঠানে প্রথম শ্রেণি (নূরানী) শাখায় ভর্তি হয়ে আবাসিক শাখায় অধ্যয়ন করছিল সে।
১৪ নভেম্বর ২০২৬ শনিবার বিকাল ০৪ টায় তাঁর দাদু সাফিজ উদ্দীন সর্বশেষ সাক্ষাৎ করে বাসায় ফিরার পর রাত ৮ টার পর তাকে মাদ্রাসার একটি টয়লেট হতে দরজা বন্ধ অবস্থায় উদ্ধারপূর্বক মাদ্রাসার মুহতামিম মোকারম হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণার পর পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে এবং মৃতর শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রথমে একই ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলী এর ছেলে মাদ্রাসার মুহতামিম মোকারম হোসেন (৩০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। রাতেই পুলিশ সুপার জেদান আল মূসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটককৃত শিক্ষককে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাইপূর্বক বোচাগঞ্জ উপজেলার আটগাঁও এর আনারুল ইসলাম এর ছেলে ৪র্থ শ্রেণি (হেফজ) শাখার ছাত্র আব্দুল্লাহ আল মামুন (১৩) কে আটক করেন। মোকারম হোসেন এর পারিবারিক সম্পর্কে শ্যালক হয় আব্দুল্লাহ আল মামুন।
রবিবার (১৫ নভম্বর ২০২৬) দুপুরে আটককৃত শিক্ষক ও ছাত্রকে আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান জানান, ঘটনার বিষয়ে বিরল থানার মামলা নং- ২২, ধারা ৩০২/৩৪, তারিখঃ ১৪.১১.২০২৬ রুজু করা হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.