দেলোয়ার হোসেন : জাতীয় দৈনিক ভোরের চেতনা ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সারাদেশের মতো রাজধানী ঢাকায় পত্রিকাটির বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ সন্ধ্যা ৭টায় ঢাকার কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী এ উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে দিনব্যাপী পত্রিকাটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ শফিকুল ইসলামসহ সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান কথার সম্পাদক ও প্রকাশক টি এম মোস্তফা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রেসক্লাবের চেয়ারম্যান ফরিদ খান , দৈনিক ভোরের চেতনার ব্যবস্থাপনা সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান, বার্তা সম্পাদক পাপিয়া সরকারসহ পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।
আয়োজনে বক্তারা দৈনিক ভোরের চেতনার দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ ও গণমানুষের প্রত্যাশা পূরণে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
২৮ বছরে পদার্পণের এই শুভক্ষণে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই ভবিষ্যতেও স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.