আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ সদর উপজেলার ৬নং গান্না ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকায় সাড়া ফেলেআগামী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফ। শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে নিজ অর্থায়নে ইউনিয়নের ৩০০ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে আটা বিতরণ করেন তিনি।
আরিফুল ইসলাম আরিফ ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল খালেকের ছেলে। প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন তিনি। শুধু আটা বিতরণই নয়, বিভিন্ন সময়ে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন এই প্রবাসী।
এলাকাবাসী জানায়, আরিফুল ইসলাম আরিফ নিজ উদ্যোগে বিভিন্ন মসজিদের সংস্কারকাজে আর্থিক সহযোগিতা, রাস্তাঘাট সংস্কারে সহায়তা, অসুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোসহ নানা জনকল্যাণমূলক কাজ করে আসছেন। পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ব্যাড ও ফুটবল উপহার দিয়েছেন।
আটা বিতরন কালে উপস্থিত ছিলেন ,ইতালি প্রবাসী আরিফের পিতা, আঃ খালেক ও তার সহধর্মিণী।
এলাকার দরিদ্র মানুষের জন্য তাঁর এমন উদ্যোগকে মানবিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের মতে, জনপ্রতিনিধি না হয়েও আরিফুল ইসলাম আরিফ যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে। তাঁর এসব কর্মকাণ্ডে অনেক অসহায় পরিবার প্রয়োজনের সময়ে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.