“অন্ন হোক সবার অধিকার, ক্ষুধামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার”— এই মানবিক স্লোগানকে সামনে রেখে খুলনায় ৩০০ জন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখা।
১২ নভেম্বর (বুধবার) দুপুর ১টা ৩০ মিনিটে নগরীর গোয়ালখালী ক্লাবের মোড়, খালিশপুরে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা শাখার উপদেষ্টা, ৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মফস্বল প্রেস ক্লাবের সেক্রেটারি নজরুল ইসলাম নবীন ও আকবার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ জারসিস মাহমুদ, সহ-সহ-সভাপতি মোঃ আপেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আল মাহফুজ শাওন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তসলিউদ্দিন মোহন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পলাশ, অর্থ সম্পাদক সরদার সাঈদী হাসান বাবু, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ সাইদুল ইসলাম স্বাধীন, মানবাধিকার বিষয়ক সম্পাদক সজীব হাওলাদার, প্রচার সম্পাদক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রনি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক
মোঃ বদরুজ্জামান খাকী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ তৈয়ব আলী পর্বত, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ দারাসিকো এবং সহ-দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম ইমনসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা।
স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় খাবার বিতরণ সম্পন্ন করায় স্থানীয় এলাকাবাসী সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ জাহিদুল ইসলাম বলেন, “সাংবাদিকরা যদি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের মহতী ও মানবিক পদক্ষেপ গ্রহণ করেন, তবে দেশের ক্ষুধা ও দরিদ্র মানুষের অনেক উপকার হবে। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদের এই স্লোগান ও কার্যক্রম যেন সবসময় চলমান থাকে।”
আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত রূপ লাভ করে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.