মুসলিম হক, বিরল (দিনাজপুর) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বিরলে কমপ্রেহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেক্ট এর আওতায় চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ এস সি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) ও জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ এর সার্বিক ব্যবস্থাপনায় চিকিৎসা ও অপারেশনে সহযোগিতা করেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর।
এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। এ সময় কালিয়াগঞ্জ এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায়, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহাবুব আলম, সিডিএ এর নির্বাহী সদস্য মোঃ লুৎফর রহমান, উপ-পরিচালক ড. ফরিদা পারভীন কেয়া, জনসংগঠনের বিরল উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান মোঃ আজহার আলী, ৮নং ইউনিয়ন ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান ধরেশ চন্দ্র রায়, গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতাল এর চক্ষু চিকিৎসক মোঃ আবুল কালাম আজাদ, চক্ষু ক্যাম্প সমন্বয়কারী হামিদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতাল দিনাজপুর এর কর্মকর্তাবৃন্দ এবং টেকনিকাল কর্মীবৃন্দ, সিডিএর কর্মীবৃন্দ, বাঁমনগাও, ধর্মপুর, পিরোজপুর, গোবিন্দপুর জনসংগঠনের সদস্যবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠিত চোখের ছানি পরীক্ষা কার্যক্রমে প্রায় ৩ শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.