মুসলিম হক, বিরল (দিনাজপুর)জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিরলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর ২০২৬ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে সমাজসেবা অফিসার রাজুল ইসলাম এর সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা, অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, কৃষি অফিসার রুম্মান আক্তার, প্রাণি সম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহিম, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত সকলে। শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগীতায়বিজয়ী শিক্ষার্থদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.