মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে বি.এল.এস চাষী উচ্চ বিদ্যালয় ও বোয়ালী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এম. এ. রাজ্জাক বিএসসির স্মৃতি রক্ষার্থে ‘এম. এ. রাজ্জাক বিএসসি স্মৃতি ফাউন্ডেশন’-এর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সেলিম মাহমু সভাপতি, রাজু আহমেদ সাধারণ সম্পাদক,কোষাধ্যক্ষ: মানিক আল মামুন এবং সাংগঠনিক সাংবাদিক মোর্শেদ খান নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে বি.এল.এস চাষী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
আব্দুস সালাম পীর সাহেবের সভাপতিত্বে এবং যাদবপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যাদবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ হোসেন, প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরসূরী জিয়া হাবিব, বি.এল.এস চাষী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি রাজু আহমেদ, বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি খাইরুল হাসান, বোয়ালী ডিগ্রি কলেজের গ্রন্থাগার প্রভাষক আশিক ইমরান, দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমান হাবিব, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, বিশিষ্ট ব্যবসায়ী মো. মানিক আল মামুন, ইউপি সদস্য শফিকুল ইসলাম ও সখীপুর উপজেলা স্বাস্থ্য সহকারী ইকবাল কবির প্রমুখ। এ সময় বোয়ালী, লাঙ্গলিয়া ও শোলাপ্রতিমা গ্রামের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দীর্ঘ আলোচনা ও সর্বসম্মতিক্রমে ১০১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন:
সভাপতি: সেলিম মাহমুদ
সিনিয়র সহ-সভাপতি: জিয়া হাবিব
সহ-সভাপতি: সুলতান মাহমুদ বাবুল, খাইরুল হাসান, জলিল সিকদার, আলহাজ্ব এবাদত হোসেন ও তাহেরুল ইসলাম
সাধারণ সম্পাদক: রাজু আহমেদ
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: শেখ সালমান হাবিব
যুগ্ম সাধারণ সম্পাদক: আশিক ইমরান
কোষাধ্যক্ষ: মানিক আল মামুন
সাংগঠনিক সম্পাদক: মোর্শেদ খান
সহ-সাংগঠনিক সম্পাদক: বছির তালুকদার ও আরিফুল ইসলাম
দপ্তর সম্পাদক: শাহাদাত আজিজ
সহ-দপ্তর সম্পাদক: মাহবুব হাসান এমএ
ধর্ম বিষয়ক সম্পাদক: খাজা কামরুল চিশতী,
ক্রীড়া সম্পাদক: লিটন মাহমুদ
প্রচার ও প্রকাশনা সম্পাদক: তাহসান হাবিব
সহ-প্রচার সম্পাদক: শেখ রফিকুল ইসলাম
কার্যনির্বাহী সদস্য: আব্দুস সালাম পীরসাব,নুরুল ইসলাম মাস্টার,শফিকুল ইসলাম মেম্বার,আলী আজম পিন্টু,মোঃ হাবিবুল্লাহ আল মোমিন,ফারুক হোসেন,শফিকুল ইসলাম (গনি),মোঃ লাল মিয়া, ইব্রাহিম মিয়া,শাহজাহান মিয়া,আশরাফ হোসেন, সোহেল রানা,সিয়াম আহমেদ,রাতুল রায়হান,আবু বকর সিদ্দিক এবং ওসমান গনি।
কমিটি গঠন শেষে মরহুম এম. এ. রাজ্জাক বিএসসির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খাজা কামরুল চিশতী।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.