আসাদ (সাতক্ষীরা) জেলা প্রতিনিধি: কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের গোগ গ্রামের এক জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন মতিয়ার রহমান নামের এক অসহায় মানুষ। তার এই করুণ অবস্থার খবর পেয়ে বুধবার (৪ নভেম্বর) সকালে তার বাড়ি পরিদর্শনে যান ইউপি চেয়ারম্যান জনাব মোয়াজ্জেম হোসেন এবং হেলাতলা ইউনিয়ন বিএনপির
মাহফুজার রহমান খান চৌধুরী /সভাপতি /আমানুল হক সাধারণ সম্পাদক /মুনসুর আলী সাংগঠনিক সম্পাদক /মামুন কবির /শাহ আলম সেচ্ছাসেবক দল আরও বিভিন্ন ওয়ার্ড থেকে গোলাম রসূল, ইয়াসিন, ইমাদুল ইসলাম , মহাসিন কবির প্রভাষক জাহিদ সহ
পরিদর্শনকালে চেয়ারম্যান মতিয়ার রহমানের অসহায়ত্ব ও ঝুপড়ি ঘরের দুরবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে তাকে একটি পাকা ইটের ঘর নির্মাণ করে দেওয়ার পাশাপাশি তিনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন তার নিয়মিত খাদ্যের ব্যবস্থা করার ঘোষণা দেন।
চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের এমন মহৎ ও মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ও এলাকাবাসী।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.