মুসলিম হক বিরল (দিনাজপুর) উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর বাজার উত্তর পাড়ার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ছলেমান আলী এর জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে।
তিনি সোমবার (০২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৯:২৫ মিনিটে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল ১১ টায় কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং কামদেবপুর বাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন কার্য্য সম্পন্ন করা হয়।
মরহুমের জানাযা ও দাফন কার্য্যে পরিবারের সদস্যগণ, পেশাজীবনের সহকর্মীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদানের পূর্বে জাতীয় পতাকা দিয়ে মরদেহ মুড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ সারমিন সুলতানা, ওসি (তদন্ত) আনিছুর রহমান, বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহরুল ইসলামসহ মহান মুক্তিযুদ্ধের সহযোদ্ধাবৃন্দ।
মরহুমের পরিবারের পক্ষ হতে আব্দুল খালেক পূর্বে বক্তব্য রেখে জানাযায় ইমামতি করেন।
মরহুমের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.