মো. শামীম হোসাইন: পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল বাশার (৭০) নামে এক সাবেক ইউপি সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ জোলাগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির সামনে একটি সুপারি গাছে ওঠেন আবুল বাশার। মই বেয়ে গাছে উঠে জিআই পাইপের মাথায় লাগানো কাঁচি দিয়ে সুপারির কাঁদি কাটছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত তাঁর হাত থেকে পাইপটি ফসকে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে সুপারি গাছটি বিদ্যুতায়িত হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দক্ষিণ জোলাগাতী গ্রামে সুপারি গাছে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বাশার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.