আসাদ জেলা প্রতিনিধি সাতক্ষীরা:সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী উপজেলার ইলিশপুর গ্রামের হাসানুজ্জামান।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি কলারোয়া উপজেলার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। দলীয় কারণে বর্তমান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পটুনি গ্রামের মুত্তাকিনের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়। সেই সুবাদে মুত্তাকিন আমার নিকট থেকে সম্প্রতি কয়েক দিনের জন্য ৭০ হাজার টাকা হাওলাদ স্বরূপ নেন। কিছুদিন পর আরো ১৫ হাজার টাকা নেন। ইতোমধ্যে দুই দিন টাকা চাওয়া হয়েছে। এরপরও সে কোন গুরুত্ব দেয় না। গত ২৭ অক্টোবর সকালে টাকা চাইলে টাকা এখন দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেন। এই নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুত্তাকিন তার লোকজন নিয়ে আমার দোকানে প্রবেশ করে দোকান ভাংচুর করে এবং আমাকে শারীরিকভাবে মারপিট করে আহত করে। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মুত্তাকিন এর বিরুদ্ধে দলীয় আইনগত ব্যবস্থা ও কলারোয়া থানা পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তার স্বদেশটি কামনা করেছেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.