মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ মাজেদা আহাসান মুন্সী।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী ও সুফিয়া বেগম।
এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবুল কালাম আজাদ, সাবেক আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, সদস্যসচিব কাজী মাসুদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন মাহফুজ, পৌর বিএনপির সদস্যসচিব আলীম পাঠান, পৌর যুবদলের সভাপতি মো. শাহ জামান মুন্সী ও সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.