আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি: কলারোয়ায় "দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়"-এর আওতায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কলারোয়ার কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কলারোয়ার আয়োজনে এ প্রশিক্ষণ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি খুলনার যুগ্মপরিচালক এ কেএম আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ইরেসপো-২য় পর্যায়-এর আওতায় জমাকৃত সঞ্চয় ও প্রণোদনার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে "নারীর ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থান সৃজন" এবং "বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ" বিষয়ে বক্তারা আলোচনা করেন। তাঁরা বাল্যবিবাহের কুফল তুলে ধরে বলেন, কেউ যেনো বাল্যবিবাহের শিকার না হয়, এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। শিক্ষকদেরও শ্রেণিকক্ষে বাল্যবিবাহের কুফল তুলে ধরে ছাত্রীদের বাল্যবিবাহ বিরোধী মনোভাব গড়ে তুলতে সহায়তা করতে হবে। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, কলারোয়া ইউসিসিএ লিমিটেডের সভাপতি সাইফুল্লাহ আজাদসহ গণমাধ্যম কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.