শাহাদাত কামাল শাকিল: দ্বিতীয় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে আজ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কারাতে দল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
আগামী ২৩ ও ২৪ তারিখ ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের এই আসরে দেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা অংশ নেবেন।
দলের যাত্রাকালে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব *মোঃ এমদাদুল হক এমদু*, জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক *হাজী মামুন*, জেলা কারাতে সিনিয়র সহ-সভাপতি ও জেলা কারাতে প্রধান প্রশিক্ষক *মোঃ মোখলেছুর রহমান আবু* সহ টিমের কোচ, ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ।
এবারের প্রতিযোগিতায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা, কুমিল্লা সিটি কর্পোরেশন ও কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা কুমিল্লা দলের সাফল্য কামনা করে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.