মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ৩০০ ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাঘবপুর ও পশ্চিম পোমকারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
জানা যায়, সুবিল ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে ফসলি জমির মাটি উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে মাটি উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ৩০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলন এবং ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.