মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত জাতীয় ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা শাহ মো. গিয়াস উদ্দিন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, মাধবপুর প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মোবারক মোল্লা, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি এবং সংগঠনের নেতৃবৃন্দ ও আয়োজকরা।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কোরআন হিফজ ও তিলাওয়াতের দক্ষতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা পবিত্র কোরআনের শিক্ষা মানুষের নৈতিক ও আদর্শিক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে শিশু-কিশোরদের কোরআন শিক্ষায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.