স্বপ্ন তাদের ফুটবল ঘিরে, চোখ আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মেলে ধরার। সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জের সিরাজদিখানের তানভীর সারোয়র (১৭) ও মাহিম আহমেদ((১৭) ।
চীনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশন (আইএসএফ) ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সেই দলের সদস্য হয়ে আগামীকাল শনিবার চীনের উদ্দ্যেশ্যে রওনা দিবে সিরাজদীখানের তানভীর সারোয়র (১৭) ও মাহিম আহমেদ((১৭) ।
তাদের এ অর্জনে আনন্দিত পরিবার, স্বজন ও এলাকাবাসী।
আগামী ১৭ থেকে ২৬ অক্টোবর চীনের সুচৌ (Suzhou) শহরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশনের (আইএসএফ) এ ফুটবল প্রতিযোগিতা। এতে বিশ্বের বিভিন্ন দেশের স্কুল পর্যায়ের প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতা ও ক্রীড়াশৈলী তুলে ধরার পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তারা।
তানভীর সারোয়ার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটি গ্রামের মো.মহিউদ্দিনের ছেলে ও পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র । আর মাহিম আহমেদ উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র ।
নিজ এলাকার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তাদের জন্য নিঃসন্দেহে গর্বের। তারা এ যাত্রা শুধু পরিবারে জন্য নয়, পুরো এলাকার তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.