শাহাদাত কামাল শাকিল: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে অবৈধভাবে পলিথিন বিক্রির দায়ে দুই দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রি করছিলেন ওই দুই ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে সুয়াগাজী বাজারে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে তাদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিন বিক্রি বন্ধ করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.