আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি কলেজে উপস্থিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, কলেজ অধ্যক্ষ এসএম শহিদুল আলম, সহকারী অধ্যাপক কামরুন্নাহার ,শহীদুজ্জামান, ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, কে এম আনিছুর রহমান, শাহানুর রহমান, ইদ্রিস আলী, আব্দুল ওয়াদুদ, তাপস কুমার পাল, হারুন আর রশিদ, আশিকুর রহমান, আব্দুল গাফফার, মহসিন হোসেন, আছিয়া খাতুন, মনিরা আক্তার, সাইফুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ, রফিকুল ইসলামসহ সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
উল্লেখ্য, কাজিরহাট কলেজটি ১৯৯৮ সালে যশোর সাতক্ষীরা মহাসড়কের পাশে কেরালকাতা ইউনিয়নে প্রতিষ্ঠিত । প্রতিষ্ঠানটি ছাত্র ভর্তির প্রাথমিক অনুমতি দিয়েছিলেন তৎকালীন যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর। এজন্য কাজিরহাট কলেজটি তার প্রতি চিরকৃতজ্ঞ
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.