মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফয়সাল (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ ইউনিয়নের ছগুড়া-হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের সৌদি প্রবাসী খোরশেদ আলমের বড় ছেলে। তিনি দেবিদ্বার জেলা পরিষদ মার্কেটের একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। বাবার আয় অনিয়মিত হওয়ায় অল্প বয়সেই চার সদস্যের পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্মস্থলে যাওয়ার পথে ফয়সালের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী মডার্ন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবারটি। মায়ের আহাজারি ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং বাসটি আটক করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.