মুসলিম হক বিরল (দিনাজপুর)০৫ নং বিরল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম রবি দোয়া ও সমর্থন কামনা করে লিফলেট বিতরণ করেছেন। মোঃ নজরুল ইসলাম রবি ০৫ নং বিরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বিরল উপজেলা বিএনপির অন্যতম সদস্য। তিনি ইউনিয়নবাসীর সুখে-দুঃখে সহযোগিতার পাশাপাশি দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলাহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর নির্দেশনায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে চলছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নে দীর্ঘদিন যাবৎ একনিষ্ঠভাবে কাজ করে আসছেন। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.