মুসলিম হক, বিরল (দিনাজপুর)মাত্র ৭-৮ বছর বয়সেই বাবা-মাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে দিনাজপুরের বিরল উপজেলার সূর্য টুডু নামে এক শিশু। বাবা-মায়ের স্নেহ, আদর-যত্ন ও নিয়মিত খাবার থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে শিশুটি।
অসহায় এই শিশুটির বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শিশুটির মা বেশ কিছুদিন আগে মারা যান। এরপর গত ৩০ তারিখ বুধবার রাতে তার বাবাও মারা যান। ফলে অল্প বয়সেই বাবা-মাকে হারিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে শিশুটি।
বর্তমানে শিশুটি চৌপুকুরিয়া গ্রামের কমলের পাঠশালায় পড়াশোনা করছে। সামর্থ্য অনুযায়ী কমল তাকে পড়াশোনার পাশাপাশি খাবারের ব্যবস্থাও করছেন। তবে শিশুটির নিয়মিত খাবার, পোশাক, পড়াশোনা ও অন্যান্য প্রয়োজন মেটাতে আরও সহযোগিতা প্রয়োজন।
স্থানীয়রা জানান, বাবা-মা দুজনকেই হারিয়ে শিশুটি এখন চরম অসহায় অবস্থায় রয়েছে। তার একটি বড় বোনও রয়েছে। বোনটির বয়স আনুমানিক ১৪-১৬ বছর এবং তার নাম শিউলি টুডু। দুই ভাই-বোনের ভবিষ্যৎ নিয়েই এখন উদ্বিগ্ন এলাকাবাসী।
এ অবস্থায় অসহায় দুই ভাই-বোনের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
সহযোগিতা করতে যোগাযোগ:
📞 ০১৭৩৭৩৮০২৫৬
মানবিকতার হাত বাড়িয়ে দিলে বাবা-মা হারানো এই শিশুটির পড়াশোনা ও জীবনযাপনের পথ কিছুটা হলেও সহজ হতে পারে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.