
আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাঁড়ির অভিযানে মাদক সেবনের অভিযোগে জিয়ারুল ইসলাম জিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরে ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি পজিটিভ হওয়ায় সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত কর্তৃক তাকে এক বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গ্রেফতারকৃত জিয়ারুল ইসলাম জিয়া ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নের মাগুরা পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার সাত্তার মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মাগুরা পাড়ার মন্ডলের পুকুরপাড় সড়কে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। ডাকবাংলা পুলিশ ফাঁড়ির এসআই রাজিব আলী ও এএসআই লিটন মিয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।
গ্রেফতারের পর জিয়ারুল ইসলাম জিয়াকে ঝিনাইদহ সদর থানায় নেওয়া হয়। আজ বুধবার তার ডোপ টেস্ট করা হলে মাদক সেবনের বিষয়টি পজিটিভ আসে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে এক বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঝিনাইদহে মাদক সেবনের অপরাধে এটাই প্রথম কোনো ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনা।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.