মো. শামীম হোসাইন: ‘বিগত ফ্যাসিস্ট সরকার অটোপাসের মাধ্যমে শিক্ষার মান নষ্ট করেছে’ বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুরের সরকারি কাউখালী কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির ২৪০ শিক্ষার্থীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, ভালো মানুষ হতে হলে প্রত্যেকের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং অটোপাসের মাধ্যমে শিক্ষার মান নষ্ট করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের প্রত্যেককে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশকে ভালোবাসতে হবে এবং দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরকারি কাউখালী কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.