আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ সদর উপজেলার ৫নং কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী কে এম রাইসুল ইসলাম (রাসেল)-এর জনসংযোগে অংশ নিয়েছেন ঝিনাইদহ-২ আসনের এমপি ও জেলা জামায়াতের আমীর আলী আজম মোঃ আবুবকর।
রোববার বিকেলে কুমড়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চেয়ারম্যান প্রার্থী কে এম রাইসুল ইসলাম (রাসেল)-এর পক্ষে জনসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
জনসংযোগকালে এমপি আলী আজম মোঃ আবুবকর বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে হবে। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, জনসেবা ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি চেয়ারম্যান প্রার্থী কে এম রাইসুল ইসলাম (রাসেল)-এর জন্য স্থানীয়দের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
জনসংযোগে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর এম আশরাফুল ইসলাম, কুমড়াবাড়িয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আলতাফ হোসেন, সেক্রেটারি শহিদুল ইসলাম, ইউনিয়ন শিবির সভাপতি মহসিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.