এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে এক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) হরিপুর ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে ‘সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ)’ ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে এবং ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এর রিয়্যাক্ট-ইন (REACTS-IN) প্রকল্পের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক চন্দন করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. শামীমুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার প্রধান জনি, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার এবং প্রজেক্ট অফিসার রুমা বেগম। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী (এইচএ), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) এবং প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশ নেন।
সভায় ইউনিয়নভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সেবা মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যক্ষ অংশগ্রহণে উন্নয়ন পরিকল্পনা গৃহীত হলে তা বাস্তব প্রয়োজনের সঙ্গে সঠিকভাবে সমন্বিত হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি বিশেষ করে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.