মুসলিম হক, বিরল (দিনাজপুর) বিরলে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ এবং ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে করতোয়া কুরিয়ার সার্ভিস বিরল শাখায় আসা পার্শেলে তল্লাশী চালিয়ে ২৩ টি কার্টুন জব্দ করা হয়। জব্দকৃত কার্টুনসমূহ হতে ৪৪১৬ পিস (২০০মিলি ও ১০০মিলি) প্লাস্টিক সিরাপ উদ্ধার করা হয়। রাতেই উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম এর নির্দেশে জব্দকৃত প্লাস্টিক বোতলজাত সিরাপসমূহ কম্প্যাক্টর মেশিন দিয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানেটারি ইন্সপেক্টর) সুমঙ্গল রায়, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমানসহ থানা পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম জানান, আটককৃত পণ্যের প্রাপকের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। পরিচয় নিশ্চিত হওয়ার কাজ চলমান রয়েছে। পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও কার্যক্রম যাচাইয়ের জন্য পাবনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হয়েছে। এছাড়াও পণ্য পরিবহণে যাচাই-বাছাইয়ের জন্য করতোয়া কুরিয়ার সার্ভিসকে সতর্ক করা হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.