সুমন আহমেদ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর এলাকায় তিতাস নদীর তীরের জায়গা বালু দিয়ে ভরাট করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ ঘটনায় আহমদ প্রাইভেট হাসপাতালের মালিক মোহাম্মদ ফরিদ মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তিতাস নদীর তীরের জায়গা বালু দিয়ে ভরাট করার অভিযোগের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ ফরিদ মিয়াকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ সময় নদীর তীর ভরাটে ব্যবহৃত বালু আগামী ১৫ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে বালু অপসারণ না করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রশাসনের এ অভিযানের মাধ্যমে তিতাস নদীর তীর দখল ও অবৈধভাবে ভরাটের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.