আবু বক্কর সিদ্দিক স্বপন:নিরক্ষরতা মুক্ত আন্দোলন উদ্ভাসিত ঝিনাইদহের সংগঠক, শিক্ষক ও সাংবাদিক আখিঁফুল হক ফজেরের ১৫তম মৃত্যু বার্ষিকী শনিবার পালিত হয়।
এ উপলক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়। তরুন সমাজকর্মী ফজের রামচন্দ্রপুর গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে।
জানা গেছে আঁখিফুল হক ফজের ২০১১ সালের ৫ সেপ্টেম্বর যশোর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। ধর্মপরায়ন ও সদালাপী ফজের বিপদে সর্বক্ষন মানুষের পাশে দাড়াতেন। তিনি হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করার কিছু দিন পরই অকালে ঝরে পড়েন।
২০০২ সালে ঝিনাইদহে স্বাক্ষরতা আন্দোলন কর্মসুচি শুরু হলে তিনি "উদ্ভাসিত ঝিনাইদহ" নামে একটি বই লিখেছিলেন যা ঝিনাইদহে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মরহুমের পরিবারের পক্ষে থেকে ভাতিজা সাংবাদিক জাহিদুল হক বাবু উনার রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.