মুসলিম হক,বিরল(দিনাজপুর) দিনাজপুরের বিরল উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের স্ত্রীকে (পুত্রবধূ) ভয়ভীতি দেখিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগে শ্বশুর মো: আব্দুস সাত্তারকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ।
এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে বিরল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
আসামি, মো: আব্দুস সাত্তার (৬১), পিতা- মৃত ফজলুর রহমান। তিনি বিরল পৌর শহরের শংকরপুর ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। বাদী আসামির আপন শ্বশুর।
ভুক্তভোগীর অভিযোগ ও ঘটনার বিবরণ মামলার এজাহার ও ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে, তার স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী। বিয়ের মাত্র এক মাস পর থেকেই শ্বশুর আব্দুস সাত্তার তার ওপর কু-নজর দিতে শুরু করেন এবং বিভিন্ন সময় অনৈতিক কু-প্রস্তাব আসতেন। গৃহবধূ তার প্রস্তাবে রাজি না হওয়ায়, আনুমানিক চার মাস আগে একদিন শয়ন কক্ষে তাকে একা পেয়ে প্রথম বার জোর পূর্বক ও ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এই ঘটনা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
হুমকির মুখে গৃহবধূ বিষয়টি গোপন রাখলে, আসামি পরবর্তীতে আরও দুই দিন তাকে ধর্ষণ করেন। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই, ২০২৬ ইং তারিখ রাতে খাবার শেষে গৃহবধূ তার স্বামীর ঘরে ঘুমাতে যান। রাত আনুমানিক ১১:০০ টার দিকে আসামি আব্দুস সাত্তার পুনরায় ভুক্তভোগীর শয়ন কক্ষে প্রবেশ করে তাকে পেছন থেকে জাপটে ধরেন এবং জোর পূর্বক ধর্ষণ করেন। [
গৃহবধূ শনিবার (০৫ সেপ্টেম্বর) বিরল থানায় হাজির হয়ে লিখিত এজাহার দায়ের করেন।
মামলা দায়েরের পর বিরল থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামি আব্দুস সাত্তারকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলা নং- ০৩, তারিখ: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ইং।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.