মুসলিম হক, বিরল (দিনাজপুর) দিনাজপুর শহরের পৌরসভা সংলগ্ন উত্তরপাশে অবস্থিত আধুনিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এক বছর পূর্তী উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করেছে। স্বনামধন্য আটজন চিকিৎসক প্রায় পাঁচ শতাধিক রোগীকে একইদিনে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করেন।
আধুনিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সহকারী পরিচালক মোকারম হোসেন রনি জানান, আমরা আজকে আমাদের আটজন চিকিৎসকের প্রতি কৃতজ্ঞ। উনারা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের রোগীদের ফ্রী চিকিৎসা দিচ্ছেন এবং আমাদের প্রতি আস্থা রেখে রোগীরা এসেছেন এজন্য সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইলো।
সহকারী পরিচালক মোঃ হাসমত আলী জানান, স্বতঃস্ফূর্ত সারা পাওয়ায় আমরা আধুনিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীতেও যেন আমরা এধরণের বিনামূল্যের সেবা দিতে পারি, সকলের নিকট দোআ ও সহযোগিতার আহ্বান রইলো।
সহকারী পরিচালক বিপ্লব রায় ও আলমামুন জানান, যে কেন সময় আপনারা আমাদের প্রতিষ্ঠানে সেবা গ্রহণের জন্য আসবেন, আমরা গুণগত মান বজায় রেখে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।
ম্যানেজার সাব্বির হোসেন জানান, আমাদের এখানে গাইমি, সার্জারী, মেডিসিন, চর্ম ও যৌনরোগসহ যাবতীয় রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়। রোগীদের সর্বাত্মক সেবা প্রদানে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ হতে অঙ্গীকারবদ্ধ।
ফ্রি স্বাস্থ্য সেবা নিতে আসা রোগী ফাতেমা, আছিয়া, সেতারা মনিসহ অনেকে জানান, একজন চিকিৎসকের নিকট ব্যবস্থা পত্র নিতে একটা নির্দিষ্ট ফি প্রদান করা হতে আজ সম্পূর্ণ ফ্রি স্বাস্থ্য সেবা পাওয়া অত্যন্ত আনন্দের বিষয়। আমরা জটিল রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের দারস্থ হই। আর আজ আমাদেরকে ফ্রিতে আমাদের স্বাস্থ্য সেবা প্রদান করায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা।
অপর একজন রোগী জানান, একজন চিকিৎসক মনোযোগ সহকারে রোগের বিবরণ জেনে রোগীকে দেখে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন এটা অত্যন্ত ভাগ্যের বিষয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.