মুসলিম হক, বিরল (দিনাজপুর) বিরলে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপন, পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সহ-সভাপতি ও কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা আসাদুল হক হীরা, সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন সোনাহার প্রমূখ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলা বিএনপির সহসভাপতি, এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, যুগ্মসাধারণ সম্পাদক এম এ রশিদ, আকতারুজ্জামান বাদল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস, ৫ নং বিরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম রবি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, জেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অংগ সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এর আগে বিরল নয়ামেলা হতে দুলহরী গ্রামে যাওয়ার সড়কের দুইধারে বৃক্ষরোপণ এবং দুলহরী গ্রামের পুকুরে ও নোনা নদীর উন্মুক্ত স্থানে পোনামাছ অবমুক্ত করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.